আমাদের কথা
ছোটবেলার বন্ধুরা হারিয়ে যায়। আমরা চাই তারা আবার দেখা পাক।
কেন বানালাম?
ক্লাস ছয়ে যে বন্ধুর সঙ্গে একই বেঞ্চে বসতেন, সাত-এ সে অন্য স্কুলে চলে গেল। তারপর আর দেখা হয়নি। এমন গল্প আমাদের প্রায় সবারই আছে।
আবার দেখা এমন একটা জায়গা, যেখানে আপনি সেই বন্ধুকে খুঁজতে পারেন। আর সেও হয়তো আপনাকেই খুঁজছে।
আমরা কী করি না
আমরা কারও ফোন নম্বর বা ইমেইল সবার সামনে দেখাই না। দুজনেই রাজি হলে তবেই যোগাযোগের তথ্য দেখা যায়।
এখানে কোনো বিজ্ঞাপন নেই, আর আপনার তথ্য আমরা কাউকে বিক্রি করি না।